ক্যাডেট কলেজে ভর্তি আবেদন শুরু হয়েছে, চলবে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।

আবেদন ফর্ম বিতরণের তারিখ

১. ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে: ১ নভেম্বর ২০২৫, সকাল ৮টা থেকে।

২. ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফরম বিতরণ শেষ: ১০ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

২০২৬ খ্রিষ্টাব্দে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন চলছে। আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে আজ ১ নভেম্বর থেকে।

বর্তমানে বাংলাদেশে ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। ছেলেদের জন্য ৯টি ও মেয়েদের জন্য ৩টি ক্যাডেট কলেজে ছাত্রছাত্রী ভর্তি করা হবে।

ক্যাডেট কলেজগুলোতে ভর্তি নেওয়া হয় ৭ম শ্রেণিতে, ফলে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আসে ষষ্ঠ শ্রেণির বই থেকে। আর ভর্তির প্রক্রিয়াটি হবে লিখিত, মৌখিক ও স্বাস্থ্যগত পরীক্ষার মাধ্যমে।

আবেদন ফর্ম বিতরণের তারিখ

১. ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে: ১ নভেম্বর ২০২৫, সকাল ৮টা থেকে।

২. ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফরম বিতরণ শেষ: ১০ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

অনলাইনে আবেদন ফরম পূরণ করার পদ্ধতি দেখে নিতে পারেন: https://cadetcollegeadmission.army.mil.bd/assets/pdf/howtoapply.pdf

ভর্তি নির্দেশিকা দেখে নিতে পারেন: https://cadetcollege.army.mil.bd/notice/show/281

আবেদনকারীর যোগ্যতা

জাতীয়তা: ছাত্রছাত্রীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: ছাত্রছাত্রীকে ষষ্ঠ শ্রেণি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়স: ১ জানুয়ারি ২০২৬ তারিখে বয়স সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস হতে হবে।

শারীরিক যোগ্যতা: প্রার্থীকে নিচের শারীরিক যোগ্যতাসম্পন্ন হতে হবে—

উচ্চতা: ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি (বালক ও বালিকা দুই ক্ষেত্রে প্রযোজ্য)।

সুস্থতা: প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।

অনলাইনে আবেদন করার ওয়েবসাইট

www.cadetcollege.army.mil.bd অথবা www.cadetcollegeadmission.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

ফর্ম পূরণের জন্য যেসব কাগজপত্র লাগবে

১. পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার সত্যায়িত সনদ (ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য আবশ্যিক নয়)।

২. জন্মনিবন্ধন বা জন্মসনদের সত্যায়িত ফটোকপি।

৩. অধ্যয়ন করা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক ষষ্ঠ অথবা সমমানের বাংলা বা ইংরেজি মাধ্যম বা মাদ্রাসা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ।স্কুল সাপ্লাই

৪. পিতা বা অভিভাবক ও মাতার মাসিক আয়ের স্বপক্ষে কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র।

৫. প্রার্থীর পিতা ও মাতা দুজনের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।

আবেদন ফি ২ হাজার টাকা।

আবেদনের শেষ সময়

১. আবেদনের শেষ তারিখ: ১০ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

২. প্রবেশপত্র সংগ্রহের তারিখ: ১১ ডিসেম্বর ২০২৫ থেকে পরীক্ষার আগের দিন পর্যন্ত।

লিখিত পরীক্ষার তারিখ

২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার, সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষা মোট ৩০০ নম্বরে অনুষ্ঠিত হবে। ইংরেজিতে ১০০, গণিতে ১০০, বাংলায় ৬০ ও সাধারণ জ্ঞানে ৪০ নম্বর।

ভর্তি পরীক্ষার সিলেবাস

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ষষ্ঠ শ্রেণির সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার বিষয় ও নম্বর: মোট নম্বর ৩০০। ইংরেজিতে ১০০, গণিতে ১০০, বাংলায় ৬০ ও সাধারণ জ্ঞানে ৪০ নম্বর। www.cadetcollege.army.mil.bd/notice/show/275

সকল খবর

চাকরির খবর

সরকারি চাকরির খবর

বে-সরকারি চাকরির খবর

No Posts Found!

সোশ্যাল মিডিয়ায় আমার

কপিরাইট © ২০২৫ স্পর্শ কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার সমস্ত অধিকার সংরক্ষিত ।