গণপূর্ত অধিদপ্তরে ৬৬৯টি পদে নিয়োগ, আছে অষ্টম শ্রেণি পাসেও আবেদনের সুযোগ

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিয়েছে গণপূর্ত অধিদপ্তর। প্রতিষ্ঠানটি ১৪তম থেকে ২০তম গ্রেডের মোট ৬৬৯টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অধিদপ্তরের ওয়েবসাইটে ২৩ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১ অক্টোবর থেকে অনলাইনে আবেদন শুরু হবে, যা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

পদ ও যোগ্যতা

স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর (২৯টি পদ): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি। বাংলা ও ইংরেজি টাইপিং গতি যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ, সাঁটলিপিতে বাংলা ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দ প্রতি মিনিটে। গ্রেড–১৪, বেতন ১০,২০০–২৪,৬৮০ টাকা।

নকশাকার (৪১টি পদ): এসএসসি পাস এবং ড্রাফটিং সনদ। অভিজ্ঞদের অগ্রাধিকার। গ্রেড–১৫, বেতন ৯,৭০০–২৩,৪৯০ টাকা।

কার্যসহকারী (১৪৪টি পদ): এইচএসসি বা এইচএসসি ভোকেশনাল পাস এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা। গ্রেড–১৬, বেতন ৯,৩০০–২২,৪৯০ টাকা।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (৭৬টি পদ): স্নাতক ডিগ্রি এবং বাংলা ও ইংরেজিতে টাইপিং গতি প্রতি মিনিটে ২০ শব্দ। গ্রেড–১৬, বেতন ৯,৩০০–২২,৪৯০ টাকা।

হিসাব সহকারী (১১৯টি পদ): বাণিজ্য বিষয়ে এইচএসসি পাস। গ্রেড–১৬, বেতন ৯,৩০০–২২,৪৯০ টাকা।

অফিস সহায়ক (১৬১টি পদ): এসএসসি বা সমমান পাস। গ্রেড–২০, বেতন ৮,২৫০–২০,০১০ টাকা।

নিরাপত্তা প্রহরী (৮১টি পদ): অষ্টম শ্রেণি পাস এবং শারীরিকভাবে সুস্থ। গ্রেড–২০, বেতন ৮,২৫০–২০,০১০ টাকা।

মালি (১৮টি পদ): অষ্টম শ্রেণি পাস ও বাগান পরিচর্যায় ৩ বছরের অভিজ্ঞতা। গ্রেড–২০, বেতন ৮,২৫০–২০,০১০ টাকা।

অন্যান্য নির্দেশনা

  • বাংলাদেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • একজন প্রার্থী ১৪–১৬ গ্রেডের মধ্যে যেকোনো একটি এবং ২০তম গ্রেডের যেকোনো একটি পদে আবেদন করতে পারবেন।
  • অধিদপ্তরের কেবল সেটআপভুক্ত কর্মীরা বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য হবেন।

বয়সসীমা

  • প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
  • বাংলাদেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের ধরণ

অনলাইন

সকল খবর

চাকরির খবর

সরকারি চাকরির খবর

বে-সরকারি চাকরির খবর

No Posts Found!

সোশ্যাল মিডিয়ায় আমার

কপিরাইট © ২০২৫ স্পর্শ কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার সমস্ত অধিকার সংরক্ষিত ।