জবিতে প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী ২০ নভেম্বর।

বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ নভেম্বর দুপুর ১২টা থেকে ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের (https://admission.jnu.ac.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীকে অনলাইনে আবেদন ফরম পূরণের সময়ে আবেদন ফি হিসেবে A, B, C ও D প্রতিটি ইউনিটের জন্য পৃথকভাবে এক হাজার টাকা এবং E ইউনিটের জন্য এক হাজার ২০০ টাকা দিতে হবে। আবেদন করার নিয়ম, ভর্তির বিস্তারিত তথ্য, আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (https://admission.jnu.ac.bd) ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০২২ বা ২০২৩ খ্রিষ্টাব্দে এসএসসি বা সমমান ও ২০২৫ খ্রিষ্টাব্দে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ই ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষা ১৩ ডিসেম্বর বেলা ৩টা থেকে ৪টা ৩০ মিনিট, এ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) পরীক্ষা ২৬ ডিসেম্বর সকাল ১১টা থেকে ১২টা, সি ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষা ২৭ ডিসেম্বর সকাল ১১টা থেকে ১২টা; ডি ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) পরীক্ষা ৯ জানুয়ারি সকাল ১১টা থেকে ১২টা, বি ইউনিটের (কলা ও আইন অনুষদ) পরীক্ষা ২৩ জানুয়ারি সকাল ১১টা হতে ১২টা পর্যন্তু অনুষ্ঠিত হবে।

সকল খবর

চাকরির খবর

সরকারি চাকরির খবর

বে-সরকারি চাকরির খবর

No Posts Found!

সোশ্যাল মিডিয়ায় আমার

কপিরাইট © ২০২৫ স্পর্শ কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার সমস্ত অধিকার সংরক্ষিত ।