নাটোর জেলা প্রশাসকের কার্যালয় শূণ্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। নাটোর জেলা প্রশাসকের কার্যালয় ০৩ টি পদে মোট ০৮ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী-পুরুষ উভয়ই প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।
Natore DC Office Job Circular 2025
পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/- টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০৬ টি
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: স্প্রেডশিট ও প্রেজেন্টেশন-এ দক্ষতা; এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং-এ প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।
পদের নাম: বেঞ্চ সহকারী

আবেদন শুরুর সময়: ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ২১ অক্টোবর ২০২৫ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://dcnatore.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেন করতে পারবেন।