প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ০২ টি পদে মোট ৪৭০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। উক্ত পদে নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।
Directorate of Primary Education Job Circular 2025
পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ২২৪ টি
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে MS Office-এ কাজ করার দক্ষতা।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।
পদের নাম: হিসাব সহকারী
পদ সংখ্যা: ২৪৬ টি
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে MS Office-এ কাজ করার দক্ষতা।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://dper.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন শুরুর সময়: ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ১২ অক্টোবর ২০২৫ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।






