নাটোর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

নাটোর জেলা প্রশাসকের কার্যালয় শূণ্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। নাটোর জেলা প্রশাসকের কার্যালয় ০৩ টি পদে মোট ০৮ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী-পুরুষ উভয়ই প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

Natore DC Office Job Circular 2025

পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/- টাকা।

পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০৬ টি
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: স্প্রেডশিট ও প্রেজেন্টেশন-এ দক্ষতা; এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং-এ প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।

পদের নাম: বেঞ্চ সহকারী
পদ সংখ্যা: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: স্প্রেডশিট ও প্রেজেন্টেশন-এ দক্ষতা; এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং-এ প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।

আবেদন শুরুর সময়: ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ২১ অক্টোবর ২০২৫ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://dcnatore.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেন করতে পারবেন।

সকল খবর

চাকরির খবর

সরকারি চাকরির খবর

বে-সরকারি চাকরির খবর

No Posts Found!

সোশ্যাল মিডিয়ায় আমার

কপিরাইট © ২০২৫ স্পর্শ কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার সমস্ত অধিকার সংরক্ষিত ।