সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে ভর্তি – ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

২০২৬ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ১ম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অনলাইনে শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু হবে ২১ নভেম্বর। এই কার্যক্রম চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগরী, বিভাগীয় শহরের মেট্রোপলিটন এলাকা, জেলা সদর উপজেলা এবং অন্যান্য উপজেলার উপজেলা সদরে অবস্থিত বেসরকারি বিদ্যালয়গুলোতে ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তি আবেদন করতে হবে শুধু অনলাইনে। কোনো বিদ্যালয় নিজ উদ্যোগে ভর্তি ফরম বিতরণ করতে পারবে না।

আবেদন করা যাবে ২১ নভেম্বর সকাল ১১টা থেকে ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, যা কেবল টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস করে পরিশোধ করা যাবে। অনলাইনে আবেদন করা যাবে https://gsa.teletalk.com.bd ওয়েবসাইটে।

প্রার্থীরা প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দক্রমে বেছে নিতে পারবেন। তবে ডাবল শিফট স্কুলে দুই শিফট নির্বাচন করলে তা দুটি পছন্দ হিসেবে গণ্য হবে। একই বিদ্যালয় বা শিফট দ্বিতীয়বার নির্বাচন করা যাবে না।

জাতীয় শিক্ষানীতি অনুযায়ী ১ম শ্রেণিতে ভর্তি হতে শিক্ষার্থীর বয়স ৬ বছর নিশ্চিত করতে হবে। ২০২৬ শিক্ষাবর্ষে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৫ বছর (জন্ম ২০২১ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি পর্যন্ত) এবং সর্বোচ্চ ৭ বছর (জন্ম তারিখ ২০১৮ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর পর্যন্ত)। বয়স প্রমাণে অনলাইন জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত বয়স সুবিধা পাবে।

সকল খবর

চাকরির খবর

সরকারি চাকরির খবর

বে-সরকারি চাকরির খবর

No Posts Found!

সোশ্যাল মিডিয়ায় আমার

কপিরাইট © ২০২৫ স্পর্শ কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার সমস্ত অধিকার সংরক্ষিত ।