বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তির সারসংক্ষেপ
বাংলাদেশ ব্যাংক (সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ), প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা-১০০০ এর অধীনে ব্যাংকার্স সিলেকশন কমিটি’র তত্ত্বাবধানে ০৯টি ব্যাংক ও ০২টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে (গ্রেড–জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৯ম গ্রেড, বেতন স্কেল: সর্বসাকূল্যে ২২,০০০-৫৩,০৬০ টাকা এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা) মোট ৯০৩টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তির স্মারক নম্বর/বিজ্ঞপ্তি নম্বর: ১৯৪/২০২৬।
| বিষয় | বিস্তারিত তথ্য |
| প্রতিষ্ঠান | বাংলাদেশ ব্যাংক (সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ) এবং ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় (ই-মেইল- info.bscs@bb.org.bd) |
| পদের নাম | সিনিয়র অফিসার (সাধারণ) |
| Job ID Number | 26101 (আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে) |
| মোট পদ সংখ্যা | ৯০৩টি (অগ্রণী ব্যাংক পিএলসি-২৪০টি, রূপালী ব্যাংক পিএলসি-৪৭১টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি-০৫টি, বেসিক ব্যাংক পিএলসি-০২টি, বাংলাদেশ কৃষি ব্যাংক-৮০টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক- ৩২টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন-২০টি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ-১১টি, কর্মসংস্থান ব্যাংক-৩৯টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক-০২টি, প্রবাসী কল্যাণ ব্যাংক-১টি) |
| শিক্ষাগত যোগ্যতা | স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক(সম্মান) ডিগ্রি। মাধ্যমিক/সমমান এবং তদ্বূর্ধ্ব পরীক্ষায় ন্যূনতম ০২টি ১ম বিভাগ/শ্রেণি। কোনো পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। |
| বয়সসীমা (০১/০৪/২০২৬ অনুযায়ী) | সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর (সকল প্রার্থীর ক্ষেত্রে)। |
| আবেদনের সময়সীমা | ২১/০৬/২০২৬ তারিখ, রাত ১১.৫৯ টা পর্যন্ত |
| ফি প্রদান, Payment Verify ও Tracking Page সংগ্রহের সময়সীমা | ২৩/০৬/২০২৬ তারিখ, রাত ১১.৫৯ টা পর্যন্ত |
| বর্তমান স্ট্যাটাস | আবেদন চালু |
| আবেদন ফি | অফেরতযোগ্য ২০০/- টাকা (অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য সরকার নির্ধারিত আবেদন ফি ৫০/- টাকা। অবশিষ্ট ১৫০/- টাকা ফেরত পেতে নির্দিষ্ট লিংক এর মাধ্যমে আবেদন করতে হবে)। |
| পরীক্ষার ধাপ | প্রাথমিক নির্বাচনী (MCQ), লিখিত এবং মৌখিক পরীক্ষা। |
| প্রবেশপত্র ও পরীক্ষার তারিখ | যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে। |
| আবেদন লিংক | অনলাইন রেজিস্ট্রেশন: বাংলাদেশ ব্যাংক ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইট |
| অফিসিয়াল বিজ্ঞপ্তি | বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ সেকশন চেক করুন। |





