বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অথীন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড এর শূন্য পদগুলোয় জনবল নিয়োগ দেয়া হবে। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড ০৬ টি পদে মোট ১৬৭ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
পদের নাম: সহকারী হিসাব রক্ষক
পদ সংখ্যা: ০৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষায় স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০/- টাকা।
পদের নাম: টেকনিক্যাল সুপারভাইজার
পদ সংখ্যা: ৯৬ টি।
শিক্ষাগত যোগ্যতা: উদ্ভিদবিদ্যা বা প্রাণিবিদ্যা বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশসহ ডিপ্লোমা ইন সিল্ক টেকনোলজি ডিগ্রি।
বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০/- টাকা।
পদের নাম: ড্রাফটসম্যান
পদ সংখ্যা:০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ।
বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০/- টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ১৮ টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাস।
অন্যান্য যৌগ্যতা: কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০/- টাকা।
পদের নাম: এক্সপার্ট উইভার
পদ সংখ্যা: ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (ভোক) টেক্সটাইল অথবা উচ্চ মাধ্যমিক বা সমমান পাস।
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০/- টাকা।
পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ৪৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস।
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/- টাকা।
আবেদন শুরুর তারিখ: ২২ জুন ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখ: ২১ জুলাই ২০২৬ তারিখ বিকাল ৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনের https://bsdb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে।


