পানি সম্পদ মন্ত্রণালয়ের শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেয়া হবে। পানি সম্পদ মন্ত্রণালয় ০৪ টি পদে মোট ৩৭ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয়কেই নিয়োগ দেওয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ চাকরির খবর বিস্তারিত দেওয়া হল।
Ministry of Water Resources Job Circular 2026
পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ১০ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সাঁটলিপির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০/- টাকা।
পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০/- টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০৯ টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ১৬ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/- টাকা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে https://mowr.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন শুরুর সময়: ১৯ মে ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ০৮ জুন ২০২৬ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।



